ওসি জানান, মেয়েটির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। তাই আপাতত থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, উপজেলার আচমিতা বাজারের পশ্চিম পাশের পুকুরটিতে ওই কিশোরীর লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
নিহত তানজিনা উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের মৃত আল-আমিন মিয়ার মেয়ে।
পুলিশ জানিয়েছে, কিশোরীটি মানসিক ভারসাম্যহীন ছিল। স্থানীয়রা দু-তিনদিন ধরে তাকে আচমিতা বাজারে ঘোরাফেরা করতে দেখেছে।