জব্দ করা সেমাইগোপালগঞ্জের বড় বাজারে ২ হাজার ৭২ কেজি ভেজাল সেমাই ও ১৭২ টিউব মেহেদী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।সেমাবার (৪ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাব্বির সাজ্জাদ এসব মালামাল জব্দ ও জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযাননির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাব্বির সাজ্জাদ জানান, সোমবার বিকালে শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় সঞ্জয় স্টোরের গুদাম থেকে ১ হাজার ৮৫০ কেজি ভেজাল সেমাই জব্দ করা হয়। এসময় ওই দোকানের মালিক সঞ্জয় পালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২শ ২২ কেজি ভেজাল সেমাই ও নকল মেহেদী রাখার দায়ে কামরুল ইসলামকে ৫ হাজার, মহিউদ্দিন ও মাসুদ ফকির প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ সেমাই ও মেহেদীর টিউবগুলো ডাস্টবিনে ফেলে নষ্ট করে ফায়ার সার্ভিসের কর্মীরা।