রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীরাজবাড়ীতে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আশরাফুল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুন) দুপুর ১টার দিকে জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফুল বসন্তপুর ইউনিয়ের হাটজয়পুর গ্রামের ইনতিয়াজের ছেলে।

আশরাফুলের মামাতো ভাই বিকাশ জানান, দুপুর ১টার দিকে আশরাফুল তার মায়ের সঙ্গে ভবানীপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। পরে বাড়ির পাশে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পানিতে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ এসকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।