মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার ওপর হামলা: মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জে মানববন্ধনপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশন এই সমাবেশ করেছে।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক জোয়ার্দার মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী পরিচালক মো. আব্দুল বাতেন, মানিকগঞ্জ শহর সমাজসেবা অফিসার মুহাম্মদ মোস্তাফা হাবীব ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম। বক্তারা  হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আরও পড়ুন: ভুয়া এতিমের নামে বরাদ্দ না দেওয়ায় সমাজসেবা কর্মকর্তাকে পিটিয়ে জখম