মঙ্গলবার (৫ জুন) কেরানীগঞ্জে ঢাকা-২ আসনের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।রামেরকান্দা ইস্পাহানী ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলটি আয়োজন করা হয়।
শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যেহেতু সংসদে নেই, তাই নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনও সুযোগ নেই। বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলুক, আর সহায়ক সরকারের কথাই বুলক; তাদের সঙ্গে কোনও সংলাপ নেই। সংসদ বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ঢাকা জেলা যুবলীগের সভাপতি সফিউল আযম খান বারকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমীন, আওয়ামী লীগ নেতা হাজী আবু সিদ্দিক, ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।