বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস খাদে, আহত ১৫

শিক্ষার্থীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে।  বুধবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে শহরের দিকে আসার পথে গোপালগঞ্জ শহরের সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে শহরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার নিচে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশার থাকা ৫ যাত্রী ও বাসে থাকা শিক্ষার্থীসহ প্রায় ১৫ জন আহত হয়। পরে আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।