কোটালীপাড়ায় নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক নারী মাদক ব্যবসায়ীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ জুন) কোটালীপাড়া উপজেলার নোয়াদা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন,রাজিয়া বেগম (৩০) সাইফুল ইসলাম বাদশা (৩৫) ও সোহেল (২২)। এদের মধ্যে রাজিয়া বেগম ও সাইফুল ইসলাম বাদশা সম্পর্কে স্বামী-স্ত্রী। এদের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার চিলমারী গ্রামে। অপর আসামি সোহেল কোটালীপাড়া উপজেলার নোয়াদা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

ওসি জানান, বুধবার অভিযান চালিয়ে নোয়াদা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী নারী মাদক ব্যবসায়ীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এদের কাজ থেকে একটি চোরাই মোটরসাইকেল, ২০ পিস ইয়াবা,মোটরসাইকেলের ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।