টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

 

টাঙ্গাইলটাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গড়াসিন এলাকায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মঞ্জু ও টাঙ্গাইল (ঘারিন্দা) রেল স্টেশন মাস্টার জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমুল্লী এলাকার সিঙ্গাপুর প্রবাসী শাহীনুল ইসলামের স্ত্রী বৃষ্টি আক্তার (২৩) ও তার তিন বছরের ছেলে।

স্থানীয়রা জানান, বৃষ্টি আক্তারের সঙ্গে তার স্বামীর বাড়ির লোকজনের কলহ চলছিল। সেই সূত্র ধরে সকালে বৃষ্টি আক্তার স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে রাগ করে বাবার বাড়ি পাশের এলাকা গড়াসিনে চলে যায়। পরে সেখান থেকে গিয়ে ওই এলাকায় ছেলেকে নিয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার বলেন, ‘দু’পক্ষ মীমাংসা করে তাদেরকে দাফন করা হয়েছে।’