নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া জানান, দীর্ঘদিন ধরেই শহরের অভিজাত এ মার্কেটটিতে শীতাতপ ব্যবস্থা কার্যকর নেই। এতে তীব্র গরমে আগন্তুক ক্রেতা বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারীসহ দোকানিরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছিলেন। পাশাপাশি মার্কেট পরিচালনায় নানা অব্যবস্থাপনারও অভিযোগ রয়েছে। সাধারণ ক্রেতা-বিক্রেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রাথমিকভাবে মার্কেটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতাতপ ব্যবস্থাসহ ভোক্তা অধিকার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত শপিংমলটি বন্ধ থাকবে।
ভোক্তা অধিকার নিশ্চিত করণে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ক্রেতা ও বিক্রেতারা জেলা প্রশাসনের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং মার্কেট পরিচালনায় বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তারা ঠকছিলেন বলে উল্লেখ করেন।