শুক্রবার ( ১৫ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ সড়কের টাঙ্গাইল অংশে যানবাহন স্বাভাবিক গতিতেই চলতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে
উত্তরের পথে গাড়ির বাড়তি চাপ লক্ষ্য করা গেলেও কোথাও যানজট দেখা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আজিজুর রহিম তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদ যাত্রায় এবার ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন। চার লেন খুলে দেওয়ার ফলে এখনও কোনও যানজটের সৃষ্টি হয়নি।’ বৃহস্পতিবার সকাল থেকে গাড়ির বাড়তি চাপ রয়েছে বলেও তিনি জানান।