‌নৌ ডাকা‌তির চেষ্টার অভিযোগে ইউ‌পি সদস্য আটক

 ডাকাতির অভিযোগে আটক ইউপি সদস্য

কু‌ড়িগ্রামের রা‌জিবপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে সুপা‌রি বহনকারী একটি নৌকায় ডাকা‌তির চেষ্টার অভিযোগে মোহনগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউ‌পি সদস্য মান্নান সরকারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রা‌জিবপুর উপজেলার ঢুসমারা থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) রুহানী এ তথ্য নি‌শ্চিত করেছেন।

নৌকার মা‌লিক ক‌বির হোসেন ও স্থানীয়রা জানান, বুধবার (২৭ জ‌ুন) মধ্যরাতে রাজিবপুর নৌঘাট থেকে সুপা‌রি বহনকারী একটি নৌকা ব্রহ্মপুত্র নদ দিয়ে গাইবান্ধার উদ্দেশে যাত্রা শুরু করে। নৌকা‌টি উপজেলার নয়ারচর এলাকায় পৌঁছালে ইউ‌পি সদস্য মান্নান সরকার তার চার সহযোগী নূহুর আলী, আবুল হোসেন, খয়বার ও ফুল‌ মিয়াকে নিয়ে নৌকায় করে এসে ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি গিয়ে সুপা‌রিবাহী ওই নৌকার গ‌তিরোধ করে। পরে তারা নৌকায় থাকা বেপারিদের কাছ থেকে আট হাজার টাকা ও দু‌টি মোবাইলসহ ১৯ বস্তা সুপা‌রি নিয়ে যাওয়ার সময় নৌকার মা‌লিক ক‌বির হোসেন ও বেপারিরা চিৎকা‌র শুরু করেন। এ সময় ওই পথ দিয়ে যাওয়া অন্য নৌকার মা‌ঝিরা ও স্থানীয় জনতা নৌকায় করে ঘটনাস্থলে গেলে ইউপি সদস্য মান্নান সরকারের সহযোগীরা পা‌লিয়ে যায়। এ সময় তারা ইউ‌পি সদস্য মান্নান সরকারকে আটক করে মোহনগঞ্জ ইউ‌নিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের বাড়িতে নিয়ে যায়। পড়ে বৃহস্প‌তিবার সকালে মান্নান সরকারকে ঢুসমারা থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে জানতে মোহনগঞ্জ ইউ‌নিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের মোবাইলে ফোন দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

রা‌জিবপুর উপজেলার ঢুসমারা থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) রুহানী ‌পি‌পিএম ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জানান, ডাকা‌তির চেষ্টার অভিযোগে আটক ইউ‌পি সদস্যকে থানায় নেওয়া হচ্ছে। অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।