সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

 গ্রেফতারনারায়ণগঞ্জে এক গার্মেন্টস কর্মীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আমির হোসেন আশিককে (২০) গ্রেফতার করেছে। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় অভিযুক্ত আশিকের বাসায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক।

গ্রেফতারকৃত আমির হোসেন আশিক কদমতলী নয়াপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. আজিজুল হক জানান, গ্রেফতারকৃত আশিক ও ধর্ষণের শিকার ওই তরুণী স্থানীয় একটি গার্মেন্টে চাকরি করেন। এই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে তারা প্রায়ই বিভিন্ন জায়গায় বেড়াতে যেতো। রবিবার গার্মেন্টস ছুটি হওয়ার পর ওই তরুণী তার নিজ বাসায় চলে যায়। সন্ধ্যা ৭টার দিকে আশিক ওই তরুণীর বাসায় গিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে তাকে নিজের বাসায় নিয়ে আসে। পরে তার সঙ্গে গল্প করার একপর্যায়ে তাকে ধর্ষণ করে। এ সময় ওই তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে আশিক পালিয়ে যায়। ধর্ষণের শিকার ওই তরুণী রবিবার রাতেই থানায় গিয়ে অভিযোগ দেয়। পরে ওই রাতেই পুলিশ অভিযুক্ত আশিককে আটক করে। এ ঘটনায় সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার দুপুরে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও অভিযুক্ত আশিককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।