নারায়ণগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. সুজন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া মধ্যারচর গ্রামে এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মো. সুজন(৩৫) উপজেলার কালাপাহাড়িয়া মধ্যারচর গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া মধ্যারচর এলাকায় মাছ ধরা নিয়ে ওই এলাকার মো. সুজনের সঙ্গে একই এলাকার হযরত আলীর কথা কাটাকাটি হয়।এই ঘটনার জের ধরে হযরত আলী ও তার ছেলে স্বপন, কবির, বাবুল ও জজ মিয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে মো. সুজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দু’পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষের সংঘর্ষে মো. সুজন নিহত। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ওসি এম এ হক জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।