নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন নোয়াপাড়া গ্রামে নিজ বাড়ির ছাদে কাজ করার সময় অসাবধানতাবসত পা পিছলে একতলা ভবনের ছাদ থেকে পড়ে আহত হন মুক্তিযোদ্ধা কাজী মোসলেহউদ্দিন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
মুক্তিযোদ্ধা মোসলেহউদ্দিনের মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, আড়াইহাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
সোমবার (৯ জুলাই) সকাল ১০টায় তার নিজ গ্রাম নোয়াপাড়ায় যানাযা শেষে স্থানীয় গোরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।