লাশ উদ্ধাররাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আমির আলী মল্লিক (৫৮) নামে অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ জুলাই) বিকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমির আলী নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসিনা বেগম জানান, বিকালে লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যার বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মাঠে নেমেছে বলে জানান ওসি।