তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নাদিম কক্সবাজারের টেকনাফ থেকে একটি মাদকের চালান নিয়ে এসে পূর্বাচল উপশহরের খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব ২-এর একটি টিম অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায় । পরে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর নিয়ে জানা গেছে সে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নাদিম। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৪৫০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে।