কেরানীগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের একদিন পর আসাদ উল্লাহ মিয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(১০জুলাই) সকালে বেউতা এলাকায়  বিলের ভিতর একটি কাঠ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত আসাদ উল্লাহ সোমবার সকালে নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আসাদ উল্লাহ মিয়ার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,  ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।