শাহাদৎ হোসেন পাকুটিয়া ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী। মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে দেওয়া স্ট্যাটাস নিয়ে কয়েকটি আপত্তিকর মন্তব্য করেন শাহাদৎ। পরে ওই কমেন্টের স্ক্রিনশট অল্প সময়ের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। বিষয়টি স্থানীয় মুক্তিাযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়। একইসঙ্গে শাহাদৎকে গ্রেফতার ও শাস্তির দাবি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কুটূক্তিকারী শাহাদতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, শাহাদৎ হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে মামলার জন্য পুলিশ সদর দফতরে অনুমতি চাওয়া হয়েছে।