পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা মেট্রো ড-১১-০০৬১ ট্রাকটি বরিশাল থেকে রাজবাড়ীর দিকে আসছিল। ট্রাকটিতে ৫-৬ জন লোক ছিল। ভোরে ট্রাকটি রাজবাড়ীর কামালদিয়া এলাকায় পৌঁছালে ভাঙা ও সরু রাস্তা দিয়ে চলতে গিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে চালক ফজলু ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন ট্রাকে থাকা আল-আমিন, আমিন শেখ ও সবুজ মোল্লা নামে তিনজন। পরে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।