টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ঘাটাইল উপজেলার রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী সোফিয়া বেগম (৬০) ও সবুর আলীর ছেলে আহাদ মিয়া (৫)। তারা সম্পর্কে দাদি ও নাতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে তারা রেললাইনে সকালে হাঁটতে বের হয়। এ সময় নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
ওসি বলেন, ‘নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’