শুক্রবার (১৩ জুলাই) বিকাল ৩টার দিকে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করার সময় শ্রমিকরা এসব গুলি ও ম্যাগাজিন দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান,একটি বস্তার ভেতরে ম্যাগাজিন ও গুলি দেখে শ্রমিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে,এগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের।