মাজার জিয়ারত করা হলো না তাদের

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপগোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নারী সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। হতাহতরা পরস্পরের আত্মীয়। তারা সবাই খানজাহান আলীর মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। শুক্রবার (১৩ জুলাই) বিকাল ৪টার দিকে কাশিয়ানীর গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান একথা জানিয়েছেন।

Gopalganj-Accident-Photo-01(13.07.2018)নিহতরা হলেন আসমা বেগম (৫০), পলি বেগম (৩৫) ও হাসুরা বেগম (৬৫। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলি বেগমের স্বামী শেখ রবিউল ইসলাম নতুন একটি পিকআপ কিনে তাতে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন নিয়ে বাগেরহাটের খানজাহান আলীর মাজারে যাচ্ছিলেন। পথে গোপালপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হাসুরা বেগম মারা যান।