এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

আত্মহত্যাঢাকার কেরানীগঞ্জের এইচএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস লাগিয়ে মো. নাজমুস সাকিব (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (২১জুলাই) সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. ইলিয়াস আলী  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নাজমুস সাকিব গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জানবাগ গ্রামের বাসিন্দা মো. শফিকুজ্জামান পান্নুর ছেলে।  

এসআই জানান, নিহত নাজমুস সাকিব পুরান ঢাকার লক্ষীবাজার এলাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে এবছর বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। গত বৃহস্পতিবার পরীক্ষার ফল বের হলে সে ওই পরীক্ষায় অকৃতকার্য হয়। ওইদিন  বিকালে কেরানীগঞ্জের শহীদনগর এলাকায় তার মামা রাশেদুজ্জামানের ভাড়া বাসায় সে বেড়াতে আসে। শুক্রবার রাতে সে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নাজমুসের মামা রাসেদুজ্জামান সকালে সিলেট থেকে বাসায় ফিরে ওই রুমটি ভিতর থেকে বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রুমের দরজা ভেঙে সাকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।