হামলা করা হচ্ছেনারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় যাওয়ার পথে জেলা আওয়ামী লীগের নেতাদের ওপর হামলার অভিযোগ ওঠেছে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সমর্থকদের বিরুদ্ধে। ওই হামলায় অন্তত ১০ জন আহত এবং তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রী গ্রামে এ ঘটনা ঘটে বলে রাতে এক প্রেস ব্রিফিংয়ে দবি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
বৃষ্টির মধ্যে হামলা করা হচ্ছেপ্রেস ব্রিফ্রিংয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ জানান, সোমবার বিকালে দুই পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে দলীয় প্রার্থীর পক্ষে জেলা আওয়ামী লীগের নেতারা প্রচার-প্রচারণার উদ্দেশ্যে রওনা হই। বিকাল সাড়ে ৫টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকায় গোপালদি পৌরসভার দলের মনোনীত আওয়ামী লীগ দলীয় প্রার্থী হালিম সিকদারের পক্ষে নৌকা প্রতিক নিয়ে প্রচারণায় নামার সময় স্থানীয় সংসদ সদস্য নজরুর ইসলাম বাবুর নির্দেশে তার ক্যাডাররা লাঠিসোঠা নিয়ে বহরে হামলা চালায়। হামলাকালে দুটি হাইয়েস এবং একটি নোহা গাড়ি ভাঙচুর করা হয়। একটি হায়েস গাড়িতে জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরাও ছিলেন। এসময় হামলাকারীরা বিভিন্ন শ্লোগান দেন।
বৃষ্টির মধ্যে হামলা করা হচ্ছেইকবাল পারভেজ আরও জানান, হামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রূপ মিয়া, যুবলীগকর্মী সফর আলী ও শরিফুলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে বাবুর লোকজন ওই হামলা চালিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, এ রকম কোনও ঘটনার কথা আমার জানা নেই। কেউ কোনও অভিযোগও করেননি।
অভিযোগের বিষয়ে জানতে রাত সাড়ে ১০টার দিকে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।