অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম। তিনি জানান, একটি দশতলা নির্মানাধীন ভবনে দুজন ইয়াবা সেবন করছে এমন তথ্যে র্যাব-৪ এর সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা সেববনরত অবস্থায় আটক করে তাদের ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আসামী দীপু এবং লাবিব নির্মানাধীন বাড়ীর দারোয়ানদের হুমকি দিয়ে এখানে নিয়মিত ইয়াবা সেবন করতো। স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, দীপু-লাবিবসহ ৬ জনের একটি গ্রুপ ছিনতাই এর সাথেও জড়িত।