গোপালগঞ্জে দলিত নৃ-গোষ্ঠীর নতুন কমিটি





গোপালগঞ্জে দলিত নৃ-গোষ্ঠীর নতুন কমিটি গঠন হয়েছেবাংলাদেশ দলিত নৃ-গোষ্ঠী গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ‍জুলাই) গোপালগঞ্জ জেলা আইজীবী বার সমিতির হল রুমে এক অনুষ্ঠানে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে বিপ্লব বিশ্বাসকে এবং গোবিন্দ বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও সুবল দাসকে সহসভাপতি করা হয়েছে।

অনুষ্ঠানে নেতারা জানান, পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবাধিকার সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দলিত নৃ-গোষ্ঠির কেন্দ্রীয় সদস্য কালিদাস চন্দ্র দাস। আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য দুলাল বিশ্বাস, নরায়ন চন্দ্র দাস, কৃষ্ণ বিশ্বাস, রিপন বিশ্বাস, সুজন বিশ্বাস, আসালত গোলদার প্রমুখ।