মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বন্দুকযুদ্ধমুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী সোহরাব (৩৫) নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৬০০ পিস ইয়াবা ও ১০ হাজার ৫০০ টাকা। 
র‌্যাব ১১, সিপিসি-১ এর এএসপি মুহিতুল ইসলাম জানান, উপজেলার বাঘরা ইউনিয়নের ছত্রভোগ এলাকার ইটভাটা এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে- এমন খবর পেয়ে রবিবার (২৯ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে র‌্যাব অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের গুলি বিনিময় হয়। ৪-৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সোহরাবকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত র‍্যাব সদস্যরাতিনি আরও জানান, নিহত সোহরাবের নামে হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টাসহ ১৩টির বেশি মামলা রয়েছে।