ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট পরিদর্শক হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুরের দিকে ফয়সালকে হাজির করা হলে বিচারক পশুপতি বিশ্বাস একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার (২৪ জুলাই) পায়েলের মামা গোলাম সারোয়ারদী বিপ্লব বাদী হয়ে গজারিয়া থানায় বাসচালক জামাল হোসেন, সুপারভাইজার মো. জনি ও হেলপার ফয়সালকে এজাহার নামীয় আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় বাসের সুপারভাইজার জনি (৩৮) ও চালক জামাল হোসেন (৩৫) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।