তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের মনোহরিয়া চিতাখোলা রোড এলাকায় ৮-১০ জন সন্ত্রাসী একত্রিত হয়েছে। এই সংবাদ পেয়ে র্যাব-২ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ করে গুলি চালায়। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী মনির গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত মনিরের বিরুদ্ধে রাজধানী মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।