গাড়ি ভাঙচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

গাড়ি ভাঙচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের বিক্ষোভরাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। বুধবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে শ্রমিকরা অবরোধ সৃষ্টি করে। পরে দুপুরের দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এসময় কয়েকজন যাত্রী প্রতিবাদ করলে পরিবহন শ্রমিকরা যাত্রীদের বেড়ধরক মারধর করে। এতে কমপক্ষে পাঁচ যাত্রী আহত হন।
শ্রমিকদের অভিযোগ, রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত ও কয়েকজন আহত হয়। ওই ঘটনায় দায়ী বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। কিন্তু তার একদিন পর রাজধানীর সায়েন্স ল্যাব, গুলিস্তান, মহাখালী, তেজগাঁওসহ বেশ কয়েকটি পয়েন্টে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে নির্বিচারে যানবাহনে ভাঙচুর করে। অনেক পরিবহন শ্রমিকদেরও মারধর করে শিক্ষার্থীরা। শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদের বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন বলে দাবি তাদের। 
গাড়ি ভাঙচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের বিক্ষোভএদিকে সড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মদনপুর পর্যন্ত এবং ঢাকা- সিলেট মহাসড়কের সাইনবোর্ড থেকে রূপগঞ্জের রুপসী পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। এতে করে রাস্তায় বের হয়ে আসা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। শত শত যাত্রীকে মাইলের পর মাইল পায়ে হেঁটে রাস্তা পার হতে হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবহন শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।’