টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যুটাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল (ঘারিন্দা) রেল স্টেশনমাস্টার জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জালাল উদ্দিন বলেন, ‘সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। সকালে ট্রেনটি সোনালিয়া এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা লোকটি ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে কাটা পড়ে নিহত হয়েছেন।