শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় রেলমন্ত্রী মুজিবুল হকআগামী ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ায় গিয়ে পদ্মাসেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করে দেখান। পদ্মা সেতু নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর উদ্যোগে নিজ অর্থায়নে পদ্মা সেতু আজ দৃশ্যমান। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, পদ্মাসেতুর ওপর দিয়ে রেল যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, অবশ্যই যাবে। পদ্মা সেতুর ওপর দিয়ে রেল সংযোগের উদ্বোধন করবেন তিনি।’
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস এরিয়া-১ এলাকায় রেলমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি ঢাকা-মাওয়া মহাসড়কের টোল প্লাজা ও চার লেনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এছাড়াও ফলক উন্মোচনের স্থান নির্ধারণ করেন।
শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় রেলমন্ত্রী মুজিবুল হকরেলমন্ত্রী বলেন, ‘রেল লাইন শুরু হবে ঢাকা থেকে। তা মাওয়া ক্রস করে জাজিরা, ভাঙ্গা ও নড়াইল হয়ে যশোর যাবে। আমরা খুব দ্রুতই কাজ শুরু করবো। যখন অন্যান্য যানবাহন চলবে, তার সঙ্গে যাতে ট্রেন চলে সেই লক্ষ্যে কাজ চলছে।
এসময় উপস্থিত ছিলেন– মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মেজর জেনারেল ও পদ্মাসেতু প্রকল্পের চিফ কোওর্ডিনেটর অফিসার সাঈদ মাসুদ, বিগ্রেডিয়ার জেনারেল বিগ্রেড কমান্ডার, ৯৯ কম্পোজিট বিগ্রেড মাসুদুর রহমান, জেলা প্রশাসক সায়লা ফারজানা, লৌহজং ও শ্রীনগর সার্কেল এসপি অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা এবং পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে জড়িত প্রকৌশলী ও সংশ্লিষ্টরা।