শোক দিবস উপলক্ষে ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজন করলেন অ্যাটর্নি জেনারেল

ছবি আঁকার প্রতিযোগিতায় বিজয়ীরা জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।  বঙ্গবন্ধুর ছবি এঁকে পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পুরস্কার জিতলো শিশুরা।

শনিবার টংগিবাড়ীতে উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

লৌহজং ও টংগিবাড়ি উপজেলার ২৮টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন করা হয়। চিত্রশিল্পী আব্দুল মান্নান এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন। এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও স্বদেশের প্রতিচ্ছবি নামে দুইটি বই শিক্ষার্থীদের বিতরণ করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ স্থান অধিকারকারী শিক্ষার্থীদের ৩০ হাজার টাকা, ২৫ হাজার টাকা, ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকা  ও ৫ হাজার টাকা দেওয়া হয়।