তারিক কামাল জানান, গোদার বাজার এলাকায় পদ্মা নদীর কিনারায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে হত্যার পর মস্তকবিহীন দেহটি নদীতে ফেলে দিয়েছিল দুর্বৃত্তরা। এ ব্যপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।