দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. শামীম জানান, রাজবাড়ী জেলা পুলিশ সুপার আসমা সিদ্দিকা স্যারের নির্দেশে দৌলতদিয়া ঘাট প্রান্তে ফেরি পারাপারের সিরিয়ালের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কোরবানির গরু বোঝাই ট্রাক সবার আগে ফেরিতে উঠিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীবাহী বাস ও পার হয়ে যাচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে দৌলতদিয়া থেকে পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। তবে পদ্মায় উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলো দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে আগের তুলনায় দ্বিগুণ সময় লাগছে।এর ফলে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। তাই দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের সিরিয়াল রয়েছে।