গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিতবাংলাদেশসহ সারা বিশ্বের সুখ ও সমৃদ্ধি কামনা করে গোপালগঞ্জে পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদের জামাত পৌর ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের ইমামতি করেছেনন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান।

বুধবার (২২ আগস্ট) সকালে ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে জড়ো হন। এসময় ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক ও পৌর মেয়র কাজী লিয়াকত আলি লেকু।

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিতপ্রধান জামাত শেষে থানাপাড়া জামে মসজিদে সকাল সোয়া ৮টায় দ্বিতীয় জামাত, জনতা রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় তৃতীয় এবং গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গনে সকাল ৯টায় ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিতএছাড়া ঈদের প্রধান প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হওয়ার পর জেলার পুলিশ লাইন মাঠে, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মিয়াপাড়া জামে মসজিদ, কবরস্থান জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।