সোমবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার স্টেশন পাঁচুরিয়া স্যাটেলাইট স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।তার বাড়ি পাঁচুরিয়া ইউপির আন্ধারমানিক গ্রামে।
জেলা ডিবি’র ওসি ইন্সপেক্টর কামাল হোসেন ভূঁইয়া জানান, ডিবি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার স্টেশন পাঁচুরিয়া স্যাটেলাইট স্কুলের সামনে থেকে অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী ৬টি মামলার আসামি রাসেল শেখকে একটি ওয়ান শুটার, দু’টি কার্তুজ ও ১০২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।