যমুনায় যাত্রীবাহী ট্রলার ডুবি, স্রোতে উদ্ধার তৎপরতা বিঘ্নিত

840b58a047fae7a764a507d8a0a8f6c0-5b8505ee4f318মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে সিমেন্টের ক্লিংকারবাহী কার্গোর ধাক্কায় একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় দুই শিশুসহ নিখোঁজ তিনজনের উদ্ধার তৎপরতা তীব্র স্রোতের কারণে বিঘ্নিত হচ্ছে। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পাশাপাশি ঢাকা থেকে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরিদল উৎদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ক্লিংকারবাহী কার্গোটি জব্দ করেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক মিজানুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। এছাড়া ঢাকা থেকে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরিদল উৎদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। ’
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উৎদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে।