সোহাগ মিয়া কাইছাবাড়ী এলাকার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ও রেজাউল হকের ছেলে। নিখোঁজ মাসুদ হোসেন ওই এলাকার জে এল মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার বাবার নাম ইকবাল হোসেন।
আশুলিয়া ফায়ার সার্ভিস ও সোহাগের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ডগরতুলী খালে কয়েকজন গোসল করতে নামে। এর মধ্যে ওই দু’জন পানিতে তলিয়ে যায়। অন্যরা তাদের পরিবারের সদস্যদের জানালে তারা খালে গিয়ে সোহাগের মৃতদেহ উদ্ধার করে। তবে মাসুদ এখনও নিখোঁজ রয়েছে।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, নিখোঁজ দুই স্কুল ছাত্রের মধ্যে এলাকাবাসীর সহযোগিতায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজনের উদ্ধারের চেষ্টা চলছে।