সিদ্ধিরগঞ্জ থানার এএসআই ক্লোজড

Narayanjangনারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলামকে ক্লোজ (প্রত্যাহার) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, রবিবার প্রশাসনিক কারণে সহকারী উপ-পরিদর্শক শরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন কাগজপত্র হাতে পাইনি।