কোর্ট ইন্সপেক্টর (আদালত পরিদর্শক) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাই, চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাকি চারজন হলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সৈয়দ শামসুজ্জোহা যুবরাজ, মোজাম্মেল হকের মেজ ছেলে নবীন, জাতীয় ছাত্রসমাজের নেতা সানি ও রাজু।
আদালত সূত্রে জানা গেছে, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবদুস সালাম চাকলাদার গত ৩ আগস্ট টাঙ্গাইল সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়।
মামলার পর মোজাম্মেল হকসহ ওই পাঁচ আসামি হাইকোর্ট থেকে চার সপ্তাহের অস্থায়ী জামিন লাভ করেন। দুদিন আগে সেই জামিনের মেয়াদ শেষ হয়ে যায়।
২ সেপ্টেম্বর পর্যন্ত এ জামিন আদেশে হাইকোর্ট নিম্ন আদালতে জামিননামা জমা দেওয়াসহ ৩ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এদিকে মোজাম্মেল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির একাংশ টাঙ্গাইল শহরে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় শহীদ মিনারে সমাবেশ করেছে।