মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম এ তথ্য জানিয়েছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে শামীম ও এখলাস যাচ্ছিল। এসময় চেকপোস্টে পুলিশ তাদের থামতে বললে তারা পুলিশের ওপর গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে দুইজন নিহত হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।’
তিনি আরও বলেন, ‘নিহত দুই জঙ্গি প্রকাশক শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ব্যাপারে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’