ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘পৌলী রেল লাইনের পাশে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশটি উদ্ধার করে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে।’
ওসি আরও বলেন, ‘লাশটি ট্রেন লাইনের পাশে পড়ে থাকায় এটি হত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।’