টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪২ বস্তা চাল জব্দ

জব্দ চালটাঙ্গাইলের কালিহাতীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪২ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গোপন খবরের ভিত্তিতে উপজেলার নাগবাড়ী এলাকার দুটি দোকান থেকে এ চাল জব্দ করা হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ওসি মীর মোশারফ হোসেন বলেন, উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রুস্তমপুর বাজারের দুটি দোকানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি তথা প্রতি কেজি ১০ টাকা দরের চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের ব্যবসায়ী লাবু মিয়া ও শাহজাহানের দোকান থেকে ১৪২ বস্তা চাল জব্দ করে থানায় আনা হয়। এ ঘটনার পর থেকে দোকান মালিকরা পলাতক রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।