নিহত কিঞ্জর রায় (১২) দাসেরহাট এলাকার পীযুষ রায়ের ছেলে ও মুকসুদপুরের ১৭৭ নম্বর বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
ওসি মোস্তফা কামাল পাশা জানান, বাড়ির পাশে দোকানে কেনাকাটার জন্য রাস্তা পার হচ্ছিল কিঞ্জর। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ওসি আরও জানান, ঘাতক গাড়িটিকে আটকের জন্য চেষ্টা করা হচ্ছে।