তিনি জানান, গোলাকান্দাইল এলাকার হৃদয় মিয়া ওই কলেজছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে বিরক্ত করতো। গত ১১ সেপ্টেম্বর বিকালে ঝালমুড়ি কেনার জন্য বাড়ি থেকে বের হলে হৃদয় মিয়াসহ অজ্ঞাত ৩/৪ জন ওই কলেজছাত্রীকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় কলেজছাত্রীর মা একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকা থেকে তাকে উদ্ধার করে।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে হৃদয় মিয়া পালিয়ে যায়। হৃদয় মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।