গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছেগোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের এসআই মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বনগ্রাম পূর্বপাড়ায় চৌধুরীদের জায়গার ওপর দিয়ে গ্রামের শেখ গোষ্ঠীর সদস্যরা একটি রাস্তা নেওয়ার চেষ্টা করছিলো। শুক্রবার সকালে এ নিয়ে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসআই মো. সালাউদ্দিন জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।