নিহতরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গকডা মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং আফসু মিয়ার ছেলে মো. রুবেল (৩২) ও তার পাঁচ বছরের ছেলে শাহরিয়ার (৫)। প্রথমজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে তিন আরোহী কেন্দুয়ায় যাওয়ার পথে ডাউকিয়া এলাকায় পৌঁছালে সিলেট থেকে ময়মনসিংহগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৫৮০) তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রফিক মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে প্রথমে মারা যায় শিশু শাহরিয়ার। পরে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা রুবেলও মারা যান।
ওসি আবুশামা বলেন, ‘দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বাসসহ চালককে আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’