জেলা গোল্ডকাপে ধামরাইকে হারিয়ে চ্যাম্পিয়ন সাভার



সাভার ইউএনও’র হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছেঢাকা জেলা গোল্ডকাপ টুর্নামেন্টে ধামরাই উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাভার। শনিবার নবাবগঞ্জের পাইলট স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ধামরাইকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাভার ।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ রাসেল হাসান বলেন, ‘প্রায় দুই মাস যাবৎ ঢাকা জেলার ৫টি উপজেলার মধ্যে জেলা গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা শুরু হয়। শনিবার বিকালে নবাবগঞ্জের পাইলট স্কুল মাঠে সাভার ও ধামরাই উপজেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে ধামরাই প্রথম গোল দিয়ে এগিয়ে যায়। তবে কয়েক মিনিটের মধ্যেই সাভার উপজেলা দল সেই গোল পরিশোধ করে মধ্য বিরতির আগেই ২-১ গোলে এগিয়ে থাকে। এরপর অনেক চেষ্টা করেও ধামরাই আর গোল দিতে না পারায় জেলা গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সাভার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালফান এফ রহমান। এছাড়া ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তোফাজ্জল হোসেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কালাম ও দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার রিবা উপস্থিত ছিলেন।

ট্রফি হাতে বিজয়ী দলএর আগে শুক্রবার বিকালে ঢাকার পল্টন এলাকার মাঠে কেরানীগঞ্জকে ৫-৩ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টেও ঢাকা জেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে সাভার উপজেলা।