গত ২১ ফেব্রয়ারি স্কুলে খেলার সময় কলমের খোঁচায় বাম চোখে আঘাত পায় রাফিন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হঢ। পরে সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলে রাফিনকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিৎিসকের ভুল চিকিৎসায় রাফিন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এতে তার পুরো পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
রাফিনের বিষয়টি দৌলতপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে জানালে তিনি রাফিনের দৃষ্টি ফেরাতে যা যা কিছু করা দরকার তা করার আশ্বাস দেন। পরে রাফিনকে ভর্তি করা হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে রাফিনের চোখের সফল অস্ত্রোপচারের পর রাফিন দৃষ্টিশক্তি ফিরে পায়।
এ ব্যাপারে রাফিনের বাবা দবির উদ্দিন বলেন, ‘এমপি দুর্জয়ের আর্থিক সহযোগিতার কারণেই আমার সন্তান আজ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আমি তার দীর্ঘায়ু কামনা করছি।
এ ব্যাপারে সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এলাকার জনগণের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সামাজিক ও বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে দৃষ্টিহীন রাফিনের চিকিৎসার সহায়তা করেছি।’ এরকম কাজের মধ্য দিয়ে আজীবন সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।